শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ৩ মে ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে আবারও একটি মৃত ডলফিনের সন্ধান মিলেছে।

শুক্রবার দুপুর ১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্রসৈকতের সংলগ্ন নদীতীরে স্থানীয় জেলেরা ডলফিনটির মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে পরিবেশবাদী আরিফুর রহমানের সহায়তায় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।

জানা যায়, উদ্ধারকৃত ডলফিনটির শরীরে গভীর আঁচড়, রক্তাক্ত লেজ এবং ধারালো কিছুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার ট্রলারের প্রপেলারের আঘাতে প্রাণীটির মৃত্যু হয়েছে।

পরিবেশবাদী আরিফুর রহমান বলেন, এটি শুধু একটি প্রাণীর মৃত্যু নয় বরং সামুদ্রিক পরিবেশের জন্য এক ভয়াবহ সংকেত। নির্বিচারে ট্রলার চলাচল, অতিরিক্ত মাছ ধরা ও নদীতে দূষণ আমাদের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

তালতলী রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ডলফিনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি জানা গেছে। বন বিভাগের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের শিক্ষক মীর মোহাম্মদ আলী বলেন, ডলফিনের মৃত্যু কেবল ট্রলারের ধাক্কার ফল নয়, এটি নদী ও সামুদ্রিক পরিবেশের অবনতির প্রতিফলন। শিল্পবর্জ্য, প্লাস্টিক, তেল ও বিষাক্ত রাসায়নিক পদার্থ নদীর পানিতে মিশে তা ধীরে ধীরে প্রাণহীন করে দিচ্ছে। এই দূষিত পরিবেশে ডলফিনের মতো সংবেদনশীল প্রাণী টিকে থাকতে পারছে না।

তিনি বলেন, এই মৃত্যুগুলো নিছক দুর্ঘটনা নয়, এগুলো আমাদের প্রশাসনিক ব্যর্থতা ও অবহেলারই প্রতিফলন। এখনই পরিবেশ রক্ষায় জরুরি পদক্ষেপ না নিলে শুধু ডলফিন নয়, নদী ও উপকূলীয় অঞ্চলজুড়ে প্রাণবৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে।

উল্লেখ্য, গত কয়েক মাসে তালতলী ও আশপাশের নদ-নদীতে একাধিকবার মৃত ডলফিন ভেসে ওঠার ঘটনা ঘটেছে। পরিবেশবাদীরা এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ট্রলার নিয়ন্ত্রণ, দূষণ বন্ধ এবং নদী ব্যবস্থাপনায় কঠোর নজরদারির দাবি জানিয়ে আসছেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: