শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

দেবিদ্বারে মাদ্রাসা ছাত্রীকে আটক রেখে ধর্ষণের অভিযোগে যুবক আটক

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৯:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দেবিদ্বারে ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণপূর্বক প্রায় এক মাস আটক রেখে ধর্ষণের অভিযোগে সাকিব আহাম্মেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবক সাকিব আহাম্মেদ (২৭), দেবিদ্বার উপজেলার রাজামেহার ইডনিয়নের গাংচর গ্রামের (দক্ষিণ পাড়া- ছামার বাড়ী)'র মনু মিয়ার ছেলে।

ভিক্টিম কিশোরী মুরাদনগর উপজেলার গান্দ্রা জুলেখা মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।

শুক্রবার দুপুরে আটক অভিযুক্ত সাকিব আহাম্মেদকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন ও ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষা শেষে ম্যাজিস্ট্রেটের নিকট নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ২২ ধারায় রেকর্ড করেন।

গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) তানভির হাসানের নেতৃত্বে একদল পুলিশ কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের সহায়তায় কোতয়ালী থানার নূরপুর দক্ষিণ পাড়া এলাকার তাহমিনা আক্তারের বাড়ীর নিচ তলা হতে সাকিব আহাম্মেদ (২৭) কে আটক করা হয়। একই সাথে ভিক্টিম(১৩ বছর ১ মাস)কে উদ্ধার করা হয়।

ভিক্টিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায়, সাকিব আহাম্মেদ ও তার খালা রেখা বেগম(৪৫)কে আভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।

তিনি তার মামলার বিবরনীতে উল্লেখ করেন,-  তার নাবালিকা মেয়ে (১৩ বছর ১ মাস) গান্দ্রা জুলেখা মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী। গত ২৯ অক্টোবর সকাল অনুমান ১০টার সময় তার বান্ধবীর সাথে দেখা করার জন্য দেবিদ্বার উপজেলার চাটুলী গ্রামের ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর পৌছলে, পূর্ব থেকে উৎ পেতে থাকা সাকিব ও অপর আসামী তার খালা রেখা এবং অজ্ঞাত নামা আসামীদের সহায়তায় তার নাবালিকা মেয়েকে রাস্তা হতে জোরপূর্বক অহপরণ করে প্রাইভেট কার যোগে তুলে নিয়া যায়। ঘটনার পর থেকে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বহু জায়গায় খোঁজা- খুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় মামলা দায়ের করেন।

ভিক্টিমের মা আরো জানান, আমার মেয়েকে আপহরণ করে সাকিব কুমিল্লা একটি ভাড়া বাসায় রেখে একমাস যাবত নির্যাতন করে আসছিল।

আরও পড়ুন

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার মূল আসামি গ্রেপ্তার

এ ব্যাপারে আটক সাকিব আহাম্মেদের মা জানান, আমি যতদুর জেনেছি তাদের প্রেমের সর্ম্পকের বিয়ে হয়, বয়স কম হওয়ায় মেয়েকে অনেক বুঝিয়েও বাড়িতে পাঠাতে পারিনি। বয়স হলে পারিবারিকভাবে বিয়ে করিয়ে ঘরে তুলে আনার কথা বলি। মেয়েটি কোন ভাবেই মানাতে পারিনি। এখন শুনি আমার ছেলের বিরুদ্ধে অপহরন মামলা হয়েছে।

দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান জানান, ভিক্টিমের মায়ের অভিযোগের ভিত্তিতে অপহরণ মামলা দায়ের করি। মেয়েটি নাবালিকা। অপহরণকারী ও ভিক্টিমকে আটক ও উদ্ধার করে আদালতে পাঠিয়েছি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: