শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

পাইকগাছার সুবিধা বঞ্চিত মানুষের জন্য ভাসমান হাসপাতাল

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

উপকূলীয় জনপদ সুন্দরবন সংলগ্ন খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালীর শিবসা নদীতে সৌদি আরবের সহায়তায় বাংলাদেশ সরকার পরিচালিত ভাসমান হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাসমান হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ সায়েম, এ্যাডমিন শাহ আলম, প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আক্তার, খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, ইউনিয়ন জামায়াতের আমীর কামরুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আনিসুর রহমান।

আরও পড়ুন

রায়পুরে ককটেল বিস্ফোরণ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত

উল্লেখ্য ভাসমান হাসপাতালটি শিবসা নদীতে অবস্থান করে টানা ৩ মাস উপকূলীয় জনপদ গড়ইখালী ও এর আশেপাশের এলাকার দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। ভাসমান হাসপাতাল চিকিৎসা বঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন এমপি আবুল কালাম আজাদ।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: