শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র, ক্রেস্ট ও প্রণোদনা প্রদান করা হয়েছে। 

শনিবার ২৯ (আগস্ট) সকালে সদরে অবস্থিত মডিউল কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো: সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। 

সংগঠনের সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিনের পরিচালনায় উদ্বোধক হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রফেসর ড. এম এ হাসেম চৌধুরী, জেলা বিএনপি নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও ভাকোয়াদী কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক শারমিন সুলতানা প্রমুখ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, মেধার স্বীকৃতি হলো শিক্ষার্থীদের ভালো ফলাফল, প্রতিভা ও অর্জনকে সম্মান জানানোর একটি কার্যকর মাধ্যম, যা তাদের ভবিষ্যতে আরও ভালো করতে উৎসাহ জোগায়। সম্মাননা পেলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনযোগী হয়। সহপাঠীদের সাফল্য দেখে অন্যরাও ভালো করার তাগিদ অনুভব করে।

আরও পড়ুন

পিরোজপুরে জনতার হাতে দুই ডাকাত আটক

ক্রেস্ট, সনদ বা আর্থিক সহায়তা শিক্ষার্থীদের ভবিষ্যৎ চলার পথকে সহজ করে। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। মেধাবীরাই একসময় দেশ, জাতি ও সমাজের দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়োজনের মাধ্যমে এই মেধার মূল্যায়ন ও স্বীকৃতি দেয়া খুবই জরুরি।

ভোরের আকাশ/রই


 

আজগর হোসেন খান

শেয়ার করুন: