আড়াইহাজারে ৫ আসামীকে কোর্টে প্রেরণ

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশের অভিযানে বৃহষ্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিভিন্ন মামলায় ৫ আসামীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে। এর মধ্যে পুরাতন মামলায় ১ জন এবং বাকী চার জনেকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরন ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী মধ্যপাড়ার মৃত আফাজ উদ্দিনের পুত্র মোঃ আল আমিন (৩৭), বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মোঃ হান্নান (৫৮), সদর পৌরসভার ঝাউগড়া এলাকার মোঃ মনির হোসেনের পুত্র মোঃ আওলাদ হোসেন (২২), মাহমুদপুর ইউনিয়নের ক্ষিরদাসাদী এলাকার হাজী আব্দুল বারেকের পুত্র মোঃ কবির হোসেন, (৪৮), এবং একই ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার মোঃ মতিউর রহমানের পুত্র সজিব শিকারী (২৫)।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, এদের মধ্যে ১ জন গ্রেফতারী পরওয়ানা প্রাপ্ত আসামী ও রয়েছে। তাদেরকে পৃথক পৃথক অভিযানে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ এনউব