শিরোনাম
ভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকারভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

ঘোড়াঘাটে গোপন বৈঠকের অভিযোগে গ্রেপ্তার ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঘোড়াঘাটে গোপন বৈঠকের অভিযোগে গ্রেপ্তার ২
ঘোড়াঘাটে গোপন বৈঠকের অভিযোগে গ্রেপ্তার ২

দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ সময় ঘটনাস্থল থেকে ধারালো হাসুয়া, লাঠি ও লোহার রড জব্দ করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর (শুক্রবার) রাত ৯টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিতাইশাহ পুকুরসংলগ্ন কারিগরি কলেজের বিপরীতে শহীদ ফরিদের গোডাউন চাতালে কয়েকজন ব্যক্তির গোপন বৈঠকের খবর পায় পুলিশ। পরে রাত ৯টা ১৫ মিনিটের দিকে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে জহুরুল ইসলাম (৫০) ও জুয়েল বাবু (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন।

এজাহারে বলা হয়, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেলে যাওয়া একটি ধারালো হাসুয়া, লাঠি ও লোহার রড জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও ৩৩ জনের নাম-পরিচয় পাওয়া গেছে।

পুলিশের অভিযোগ, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে সমবেত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অপপ্রচার, সরকার পতনের ষড়যন্ত্র এবং সরকারি-বেসরকারি স্থাপনা ও যানবাহনের ক্ষতিসাধনের পরিকল্পনার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে। মামলায় ৩৪ জন এজাহারনামীয় আসামি ছাড়াও অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিকেলে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: