শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টানা তিনদিন পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। টানা তিনদিন ধরে তেঁতুলিয়া উপজেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই আছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল সাড়ে সাতটার দিকে সূর্যের আলো ছড়িয়ে পড়ায় কুয়াশা কেটে যায়। ডিসেম্বরের মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টায় বাতাসের আদ্রতা ছিল ৮৪ শতাংশ। গতদিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে একই দিন ভোর সকাল ছয়টায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ।

সরেজমিনে দেখা গেছে, দিনের বেলায় খানিকটা রোদেলা ও উষ্ণ আবহাওয়া থাকলেও সন্ধ্যা নামার পর থেকে পরদিন সকাল পর্যন্ত বাড়ছে শীতের দাপট। পাশাপাশি কুয়াশার পরিমাণও বেড়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। শীতপ্রবণ এ অঞ্চলে শীত মৌসুমের শুরুতেই এমন তাপমাত্রা নেমে আসায় স্থানীয়দের মধ্যে শীত মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে দেখা গেছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত নিবারণের চেষ্টায় গরম কাপড় পড়তে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, টানা তিনদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে রেকর্ড করা হচ্ছে। বলা যায় যা সর্বনিম্ন তাপমাত্রা। তবে ধীরে ধীরে তাপমাত্রা কমে গিয়ে শীতের তীব্রতার বাড়বে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/এসএইচ

শীতপঞ্চগড়

শেয়ার করুন: