শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় ৩দিনব্যাপী ফল মেলা শুরু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাপাসিয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ফল মেলা
কাপাসিয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ফল মেলা

"দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় ৩দিন ব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ মেলা শুরু হয়। 

কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ফল মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন।

উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাকের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ফল মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা তাদের উৎপাদিত নানা জাতের মৌসুমী ফল প্রদর্শন করেন। 

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ্, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সহকারী কৃষি কর্মকর্তা মো. শাকিল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, ভ্যালুচেইন প্রমোশনার অফিসার মো. আফজালুর রহমান, মোখলেছুর রহমান প্রমুখ।

এছাড়া উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ব্লকের দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। এ মেলা শনিবার (২১ জুন) পর্যন্ত চলবে। 

ভোরের আকাশ/আজাসা 

জাতীয় ফল মেলাগাজীপুর

শেয়ার করুন: