শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জমির বাটোয়ারা অংশ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর  ছেলের

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধা সদর উপজেলার জমির বাটোয়ারা অংশ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন শাহ আলম মিয়া শালু (৫০)। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালের তাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, উপজেলার দক্ষিণ আনালের তারি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া চার বিঘা সম্পত্তি তার মারা যাওয়ার আগে ৫ ছেলেকে বণ্টন করে দেন। দ্বিতীয় সন্তান ইকবাল মিয়ার নামে জমি বেশি দেওয়ার কথা তুলে পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু মঙ্গলবার দেড়টার দিকে বাবার কবরের উপর উঠে বেড়া ভাঙচুর করেন। ইকবাল মিয়ার জমিতে কবরস্থানটি ছিল। তার ছোট ভাই জমি কম দেওয়া কথা তুলে এই জায়গাটি নিজের বলে দাবি করেন।

স্থানীয়রা আরও জানায়, শাহ আলম মিয়া শালু অবসরপ্রাপ্ত সেনা সদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয়। এমন ঘটনায় এলাকার লোকজনরা ধিক্কার জানাচ্ছেন।

এ ঘটনায় আমজাদ নামের এক ব্যক্তি বলেন, ঘটনাটি দুঃখজনক। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে এই ছেলের শাস্তি দাবি করছি। 

এ ব্যাপারে অভিযুক্ত শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে খোলাহাটি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাই মুঠোফোনে জানান, ঘটনা শোনার পরপরই সেখানে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। ছেলেটি যে ঘটনাটি ঘটেছে এটি আসলে অত্যন্ত দুঃখজনক।

ভোরের আকাশ/ র.ই

 

 

 

 


 

ভাঙচুরশাহ আলম মিয়া শালু

শেয়ার করুন: