শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফতুল্লায় অবৈধ তিতাস গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪; একজনের অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মধ্যরাতে অবৈধ তিতাস গ্যাসের সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে আরিফুল ইসলাম (৩৫) নামে একজনের শরীরের প্রায় ৬৫ শতাংশ দগ্ধ হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপর তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলিতে দেলোয়ার হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ আরিফুল ইসলাম রংপুরের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া বাজারসংলগ্ন তানিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেনের বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার জন্য ১৭ হাজার টাকায় চুক্তি হয়েছিল। এর মধ্যে অগ্রিম দুই হাজার টাকা দেওয়া হয়। পরে স্থানীয় এক গ্যাস কন্ট্রাক্টরের মাধ্যমে কয়েকজন শ্রমিক গভীর রাতে সড়ক কেটে মূল গ্যাস পাইপে সংযোগ দেওয়ার কাজ শুরু করেন। পাইপ বের করে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই চার শ্রমিক দগ্ধ হন।

স্থানীয় স্যানিটারি মিস্ত্রি আব্দুল জলিল জানান, আহত তিনজনের আঘাত তুলনামূলক কম হওয়ায় তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আরিফুল ইসলামের শরীরের প্রায় ৬৫ শতাংশ দগ্ধ হওয়ায় তাঁকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন

উখিয়ায় বিপুল পরিমাণ নগদ টাকা ও ইয়াবাসহ অটোরিকশা চালক আটক

ঘটনার পর ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

ভোরের আকাশ/এনউব

দগ্ধ

শেয়ার করুন: