শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছয় দফা দাবি

টাঙ্গাইলে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৭ জুন ২০২৬, ৪:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর প্রস্তাবিত অধ্যাদেশ বাতিল এবং ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ সমাবেশ করেছে

রোববার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন মেডিকেল শিক্ষার্থী জি.আর. নাইম,  জোহা, আহনাফ তামিম এবং ইন্টার্ন চিকিৎসক বিশ্বজিৎ সরকারসহ অন্যান্য শিক্ষার্থী ও চিকিৎসকরা। 

সমাবেশে বক্তারা বলেন, বিসিপিএসের প্রস্তাবিত অধ্যাদেশ চিকিৎসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং চিকিৎসা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তারা দ্রুত এ অধ্যাদেশ বাতিল করে শিক্ষার্থী ও চিকিৎসকদের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। 

বক্তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

বিক্ষোভ মিছিল শেষে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডাঃ মোহাম্মদ আব্দুল কুদ্দুছ এর নিকট স্মারকলিপি প্রদান করেনশিক্ষার্থী ও চিকিৎসকরা।

আরও পড়ুন

মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪

বিক্ষোভ কর্মসূচিতে টাঙ্গাইল মেডিকেল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

ভোরের আকাশ/ র.ই


 

বিক্ষোভ মিছিলআহনাফ তামিম

শেয়ার করুন: