শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

সকালে শিক্ষক, বিকেলে ফুল বিক্রেতা রায়গঞ্জের মানিক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

শখের বশে ছাদে ফুলের বাগান করেছিলেন। সেই শখ থেকেই শুরু ফুলের গাছের ব্যবসা। মাত্র ২ হাজার ৫০০ টাকা পুঁজি নিয়ে স্বপ্নের পথে হাঁটছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের তরুণ আয়ান মানিক (২৩)।

আয়ান রায়গঞ্জ পৌরসভার বুলাকীপুর গ্রামের বাসিন্দা। তিনি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসায় বাংলা ও ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেন। সকালে শিক্ষকতা, বিকেলে নিজের ফুলের দোকান এভাবেই কাটে তাঁর দিন।

রায়গঞ্জের ধানগড়া উচ্চবিদ্যালয়ের ফটকসংলগ্ন আশিক মেডিকেলের সামনে তাঁর দোকানে রয়েছে গোলাপ, জবা, গাঁদা, গন্ধরাজ, শিউলিসহ প্রায় ১৫০ থেকে ২০০ প্রজাতির গাছ। ১০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে এসব গাছ বিক্রি করেন তিনি। আয়ানের ভাষ্য, প্রতিদিন গড়ে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকার গাছ বিক্রি হয়।

শুরুতে অনেকে নেতিবাচক মন্তব্য করলেও দমে যাননি আয়ান। পড়াশোনা, শিক্ষকতা ও ব্যবসা তিনটি দায়িত্বই সামলাচ্ছেন নিজের চেষ্টায়।

আরও পড়ুন

জাবির জলাশয়গুলোতে আসতে শুরু করেছে অতিথি পাখি

আয়ান বলেন, ‘কত দূর যেতে পারব জানি না, তবে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়ে যেতে চাই।’

ভবিষ্যতে নিজের একটি নার্সারি ও কৃষিভিত্তিক উদ্যোগ গড়ে তুলতে চান তিনি। ছোট পুঁজিতে শুরু করা আয়ানের এই উদ্যোগ স্থানীয় তরুণদের জন্য হয়ে উঠতে পারে আত্মকর্মসংস্থানের অনুপ্রেরণা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: