শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ৫:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার (২৪ আগস্ট) তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার, জোবিঅ-আশুলিয়া আওতাধীন আশলিয়ার বেক্সিমকোর গলি, চক্রবর্তী, আশুলিয়া, সাভার, ঢাকা এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে আনুমানিক ৪০ ফুট অবৈধ বিতরণ লাইনের আনুমানিক ৪০টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে মাসিক ৪৩,২০০/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। বেক্সিমকোর গলি, চক্রবর্তী, আশুলিয়া, সাভার, ঢাকা এর ৩/৪ ইঞ্চি তিনটি সোর্স কিলিং করা হয়েছে। একই দিনে মিল্টন রায়, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ - সোনারগাঁও, জোবিঅ- সোনারগাঁও আওতাধীন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পানাম সিটি সংলগ্ন নোয়াইল-দুলালপুর এলাকার ৩টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১ টি অবৈধ চুনা কারখানা (ভাট্টি ৩টি) ও আনুমানিক ৮ কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের আনুমানিক ৫,৫০০টি আবাসিক ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ সময়, বিভিন্ন ব্যাসের ২১০ ফুট এমএস লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে।

এছাড়া হাসিবুর রহমান বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ -২ আওতাধীন জিনজিরা শাখার দক্ষিন কেরানিগঞ্জ, বেগুনপট্টি, দোলেশ্বর এলাকার ০৫ টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২টি নামবিহীন অবৈধ ওয়াশিং কারখানা ও ১ টি আবাসিকে অবৈধভাবে ০৬ টি ডাবল চুলায় গ্যাস ব্যবহার করায় উক্ত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ৪৩০ ফুট লাইন পাইপ, ৩০ ফুট জিআই পাইপ, ২টি বল ভালভ ও ১টি আবাসিক রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়েছে। এতে মাসিক ৮,৮৩,১৮৯/- টাকার গ্যাস সাশ্রয় করা সম্ভব হয়েছে।

এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ- নারায়ণগঞ্জ -এর জোবিঅ-ফতুল্লা ও জোবিঅ-নারায়ণগঞ্জ আওতাধীন এলাকার ৮টি বাণিজ্যিক, শিল্প,ক্যাপটিভ ও সিএনজি প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, রায়ান সিএনজি স্টেশন (৭০৬০০০০১৩,৮০৬০০০৬৫৮), কম্প্রেসর রানের মাসিক লোড- ৩২৬৪০৬ ঘ.মি., ক্যাপটিভ রানের মাসিক লোড - ৩৯৬৬৮ ঘ.মি. ক্যাপটিভ রানের হাউজ লাইনে অতিরিক্ত ভাল্ব পরিলক্ষিত হয় যা অপসারণের জন্য গ্রাহককে মৌখিকভাবে নির্দেশনা দেয়া হয়েছে। অবশিষ্ট কাকলি ডাইং এন্ড প্রিন্টিং, সুমা স্টীল এন্ড রি-রোলিং, স্টার কাস্টিং এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ভাই ভাই লাইমস ইন্ডাস্ট্রি, শরীফ লাইমস, ইসলামি বোর্ড ফ্যাক্টরি, রূপনগর প্রিন্টিং ওয়ার্কস পরিদর্শনকালে কোন অনিয়ম পরিলক্ষিত হয়নি।

ভোরের আকাশ/এসএইচ

সংযোগঅবৈধ গ্যাসতিতাস গ্যাসঅভিযান

শেয়ার করুন: