শেরপুরে বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ, যৌতুক, মাদক, নারী ও শিশু নির্যাতন এবং মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।
শিক্ষক নুরুন্নবী সিদ্দিকী'র সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ, সাংবাদিক আব্দুল ওয়াদুদ, কাজী রোকনুজ্জামান এবং শিক্ষার্থী মীম আক্তার।
বক্তারা বলেন, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, নারী ও শিশু নির্যাতন এবং মানবপাচার সমাজের অগ্রগতির প্রধান অন্তরায়। এসব অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে এসব অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।তারা আরও বলেন, প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, শিক্ষা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। বাল্যবিবাহ ও যৌতুককে সামাজিকভাবে বর্জন এবং মাদক ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ।
ভোরের আকাশ/এনউব