নামাজে খালেদা জিয়ার জন্য দোয়ার অনুরোধ জানান ডা: সালাউদ্দিন বাবু

পাঁচ ওয়াক্ত নামাজে বেগম খালেদা জিয়ার জন্য দেশের সকলের কাছে দোয়ার অনুরোধ জানান ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে আশুলিয়ার ঘোষবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যের সময়ে তিনি এই অনুরোধ জানান।
তিনি জানান, পৃথিবীর ইতিহাসে নাই যে, একটি স্বৈরশাসক পতনের পর এমপি, চেয়ারম্যান ও মেম্বার সহ তাদের উর্ধতনরা দেশ ছেড়ে পালিয়েছে। তারা অবৈধভাবে ক্ষমতায় থাকাকালীন সময়ে টাকাকে বড় মনে করেছে, মানুষকে মানুষ বলে মনে করে নাই বিধায় আজ তাদের এই পরিনতি হয়েছে। এ সময়ে ভোটারদের ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার অনুরোধও জানান তিনি।
বিশেষ অতিথি সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন সরকার, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন মোল্লা ও থানা যুবদলের সভাপতি প্রার্থী মো: জাহিদ হাসান বিকাশের উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুদ্দীন আহম্মেদ বকুল ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়া মঞ্চ থানা কমিটির সদস্য সচিব রিপন শিকদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এসএম কিসমত সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আপেল মাহমুদ হান্নান, ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: রবিউল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা মো: হুমায়ুন কবির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মো: তুহিন মন্ডল ও ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: বাবু ভূঁইয়াসহ আরও অনেকে।
ভোরের আকাশ/এসএইচ