গোপালগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রেমানন্দ হালদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রেমানন্দ কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের আদিত্য হালদারের ছেলে। তিনি পরিবারের সাথে দুই বছর ধরে গোপালগঞ্জ শহরের নিচুপাড়া লোহার ব্রীজ এলাকায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায় দুই দিন আগে চেয়ানিয়াকান্দি এলাকার আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন প্রেমানন্দ। আজ বুধবার সন্ধ্যায় আত্মীয় বাড়ি থেকে হেটে নিজের বাসায় ফিরছিলেন প্রেমানন্দ।
এ সময় চেচানিয়াকান্দি নামক এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোরের আকাশ/এসএইচ