শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পানি ঘোলা করে অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করছে: দুলু

রংপুর ব্যুরো

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেছেন, পানি ঘোলা করে অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ৫ মিনিটে ঘোলা পানি পরিস্কার করা হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবীব দুলু বলেন, বিএনপি নেতাকর্মীরা দীর্ঘ দিন লড়াই-সংগ্রামে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এই খাঁটি সোনা সাম্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, আইনের শাসন প্রতিষ্ঠা, সমৃদ্ধি ও নিরাপদ বাংলাদেশ গড়তে কাজ করে যাবে।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় একটি দলের নেতা পালিয়ে গিয়েছিলেন পাকিস্তানে। তাদের নেতা সম্প্রতি দেশ ছেড়ে পালিয়ে গেছেন ভারতে। আর বিএনপি’র ইতিহাস মুক্তিযুদ্ধের, সংগ্রামের, দেশ গঠনের। বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে ৬ বছর জেল খেটেছেন। তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। এজন্য বিএনপি কর্মী হিসেবে আমরা গর্ববোধ করি।

মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এমদাদুল হক ভরসাসহ অন্যরা।

এরপর রংপুর জেলার ৮ উপজেলা ও নগরীর ৩৩টি ওয়ার্ডের কয়েক হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।

ভোরের আকাশ/জাআ

বানচালরংপুরনির্বাচনদুলু

শেয়ার করুন: