শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম–১৫ আসনে মনোনয়নের দাবিতে গণমিছিল

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ৮:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়া–লোহাগাড়া নিয়ে গঠিত চট্টগ্রাম–১৫ সংসদীয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ৪টায় কেরানীহাট রিসোর্ট চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রায় ত্রিশ মিনিট ধরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কেরানীহাট কেন্দ্রীয় চত্বরে এসে শেষ হয়।

মিছিলে সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে তাদের দাবি উপস্থাপন করেন। আয়োজকদের মতে, এটি ছিল এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গঠিত একটি গণআন্দোলনমূলক কর্মসূচি।

গণমিছিল ঘিরে এলাকায় চোখে পড়ার মতো উৎসাহ–উদ্দীপনা দেখা যায়। স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং আশপাশের মানুষজনও মিছিলটি দেখতে থেমে দাঁড়ান। তবে যানবাহন চলাচল কিছু সময়ের জন্য ধীরগতির হলেও বড় কোনো অস্বস্তির ঘটনা ঘটেনি।

ভোরের আকাশ/এসএইচ

 

চট্টগ্রামগণমিছিল

শেয়ার করুন: