শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

ধনাগোদা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দীর্ঘ সাত বছর পর চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সেতুবন্ধন ধনাগোদা নদীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতায় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ৯টি দল অংশ নেয়।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মতলব দক্ষিণ উপজেলার বাংলাদেশ লাল সবুজ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ছিডু প্রধানের দল দ্বিতীয় এবং কামাল সওদাগরের দল তৃতীয় স্থান লাভ করে।

​‘নদী বাঁচলে পরিবেশ বাঁচবে’ স্লোগানে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম মিয়াজী।

আরও পড়ুন

ঘাটাইলে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান

এতে প্রধান অতিথি ছিলেন বিসিবির পরিচালক প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম এবং উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক ও ক্রীড়া সংগঠক মেজবাহ উদ্দিন মেজু।

​প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ, দ্বিতীয় দলকে ৩২ ইঞ্চি রঙিন টিভি এবং তৃতীয় দলকে ২৪ ইঞ্চি রঙিন টিভি পুরস্কার হিসেবে প্রদান করা হয়। ঐতিহ্যবাহী এই আয়োজন উপভোগ করতে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকের ঢল নামে।

ভোরের আকাশ/ইউএম

চাঁদপুরনৌকা বাইচ

শেয়ার করুন: