শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

নিরাপদ জঙ্গল সলিমপুর গড়তে পুলিশের উদ্যোগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

প্রকাশ : ৪ জুন ২০২৬, ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার আলীনগরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার আলীনগরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার আলীনগরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও জনসচেতনতামূলক পথসভা করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। বুধবার (৩ জুন) সন্ধ্যায় আয়োজিত এ সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ দমন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, জঙ্গল সলিমপুরকে শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুলিশের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

মো. মাসুদ আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু পুলিশের একার নয়; জনগণের সহযোগিতাও সমানভাবে প্রয়োজন। একটি স্থিতিশীল ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় সচেতন নাগরিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক কারবার বা সন্দেহজনক তথ্য সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা এবং সম্ভাবনাময় উন্নয়ন পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পুলিশ সুপার সেসব বিষয় গুরুত্বের সঙ্গে শোনেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, গুজব, অপপ্রচার কিংবা বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে আইন মেনে চলার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।

আরও পড়ুন

চেয়ারম্যানসহ বিএসইসির ৪ কমিশনারের পদত্যাগ

সভায় অংশ নেওয়া স্থানীয়রা পুলিশ সুপারকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং জঙ্গল সলিমপুরের নিরাপত্তা, উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।


 ভোরের আকাশ/ইউএম
 

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার

শেয়ার করুন: