সিরাজগঞ্জে ফেনসিডিল রাখার দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে ফেনসিডিল রাখার দায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার মুক্তারপুর গ্রামের মো. আলেফ, গৌরশহরপুর গ্রামের মো. মানিক, বিড়ালদহ গ্রামের মো. আনিছ, জায়গীরপাড়া এলাকার ওসমান গনি ও মো. গোফরান এবং শেখের চর এলাকার মো. রাজিব।
এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল এতথ্য নিশ্চিক করে বলেন. রায় ঘোষনার সময় আসামী মো. রাজিব, মো. গোফরান ও মো. আলেফ আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ১৫ জুলাই যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজশাহী থেকে প্রাইভেটকারযোগে মাদক নিয়ে ঢাকায় যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। এমন খবরে সকাল থেকে যমুনা সেতু গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনেরতল্লাশী করে পুলিশ।
বিকেল পৌনে চারটার দিকে একটি সাদা রংয়ের প্রাইভেট কারে তল্লাশী করে ১৫০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করে পুলিশ। পরে প্রাইভেটকারে থাকা ওসমান গনী, মো. গোফরান ও মো. রাজিবকে গ্রেপ্তার করা হয়। পরে আসামদের জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত আরো তিন জনের নাম জানতে পারে পুলিশ।
মামলার তদন্ত শেখে পুুুলিশ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘস্বাক্ষ্য প্রমান শেষে আজ ৬ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত।
ভোরের আকাশ/ র.ই