শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ছুরিকাঘাতে ২ নারীকে হত্যা: প্রধান সন্দেহভাজন আটক

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বগুড়ায় বিয়েকে কেন্দ্র করে বৃদ্ধাসহ একই পরিবারের দুই সদস্যকে গলা কেটে খুনের ঘটনায় অভিযুক্ত সৈকত হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকার পাসপোর্ট অফিসের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। 

তিনি জানান, গ্রেফতারের পর হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে প্রাথমিক জবানবন্দি দিয়েছেন সৈকত। প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে একাই তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

এর আগে বুধবার (১৬ জুলাই) রাত সোয়া আটটার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় ওই দুই নারীকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠে। এ সময় ছুরিকাঘাতে আহত হয় একজন। নিহতরা হলেন-  ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন ( ২১)।

ভোরের আকাশ/এসএইচ

বগুড়াছুরিকাঘাতহত্যাআটক

শেয়ার করুন: