শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁর হাসপাতালে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, পালাতে গিয়ে আটক স্বামী

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রকাশ্যে স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্বামী ফরাদ হোসেনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা ওই নারীর পরে মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতের পর অভিযুক্ত ফরাদ হোসেন হাসপাতাল এলাকা থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

জামালপুরে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় নিহত ১

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভোরের আকাশ/জেআ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সআনসারনওগাঁধামইরহাট

শেয়ার করুন: