শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসীর সহযোগী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী জালাল উদ্দীন ওরফে লাশ জালাল-এর ঘনিষ্ঠ সহযোগী লিয়াকত (৩৩)–কে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর)  রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল সংলগ্ন এলাকায় শীর্ষ সন্ত্রাসী লাশ জালাল ও তার সহযোগীরা অবস্থান করছিল। এ তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে লাশ জালালের ঘনিষ্ঠ সহযোগী লিয়াকতকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়— ১টি দেশীয় একনলা বন্দুক, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১০,০০০ পিস ইয়াবা (মূল্য প্রায় ৫০ লাখ টাকা)।

কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিয়াকত স্বীকার করেছে যে সে দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী লাশ জালালের হয়ে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পাচারের কাজ পরিচালনা করে আসছিল। জব্দকৃত আলামত ও আটক সন্ত্রাসীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

ভোরের আকাশ/এসএইচ

টেকনাফগ্রেফতার

শেয়ার করুন: