শিরোনাম
তিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রীঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রীঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

চৌদ্দগ্রামে যথাযোগ্য মর্যাদায় বেতিয়ারা শহীদ দিবস পালিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর গেরিলা যোদ্ধাদের স্মরণে কুমিল্লার চৌদ্দগ্রামে পালিত হয়েছে ৫৫তম ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস। বুধবার (১১ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষা পরিষদ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম।

১৯৭১ সালের ১১ নভেম্বর ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের প্রশিক্ষিত গেরিলা বাহিনীর একটি দল কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বেতিয়ারা এলাকা দিয়ে প্রবেশের সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে জড়িয়ে পড়ে। ওই যুদ্ধে শহীদ হন নয়জন বীর গেরিলা যোদ্ধা। তাঁদের মধ্যে ছিলেন শহীদ নিজাম উদ্দিন আজাদ, বশির মাস্টার, সিরাজুম মুনীর জাহাঙ্গীর, শহীদুল্লাহ সাউদ, আব্দুল কাইয়ুম, আওলাদ হোসেন, আব্দুল কাদের ও মোহাম্মদ শফিউল্লাহ।

শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথদীঘি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও বেতিয়ারা শহীদ স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মজুমদার জেবু। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা কমিটির সভাপতি মনজুরুল আহসান খান।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ডার নুরু এ আলম, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ, জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, মনীষিং ফরহাদ স্মৃতিট্রাস্টের মাহবুব মিন্টু, খেলাঘর নারায়ণগঞ্জ জেলার পক্ষে জহিরুল ইসলাম জহির, সমমনা নারায়ণগঞ্জের গোবিন্দ চন্দ্র সাহা, শহীদ কাইয়ুম পাঠাগারের সুনীল কৃষ্ণ, বিজয়করা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আসাদ উল্লাহ খালেদ, প্রথম আলো ফেনী জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, স্থানীয় মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি রাইসুল হোসেন সাজ্জাদ ও বেতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আগা সাইফুল ইসলাম।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাসা থেকে গাঁজা গাছসহ গ্রেপ্তার ১

এ ছাড়া মো. জুয়েল, বিএনপি নেতা মোখলেছুর রহমান রানাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথদীঘি মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম, চৌদ্দগ্রাম উপজেলা ও জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, খেলাঘর নারায়ণগঞ্জ ও ফেনী, বিজয়করা স্কুল অ্যান্ড কলেজ, বেতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাইয়ুম পাঠাগারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: