শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আবারও খুলনায় যুবক গুলিবিদ্ধ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, একদিনে খুলনায় দুপুর সাড়ে বারোটায় দৌলতপুরে রাশু নামের এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপরই লবনচরায় এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে। 

খুলনায় ইমন (২৫) নামের এক যুবক পায়ে গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে নগরীর লবনচরা থানাধীন মুজাহিদপাড়া সংলগ্ন একটি মাঠে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিতে গিয়ে নিজের গুলিতে আহত হয় ওই যুবক। সে লবনচরা থানাধীন টুটপাড়া জোড়াকল বাজার এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানায়, ইমন একটি ফাঁকা মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। দুপুর আড়াইটার দিকে ৩টি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত ৭-৮ জন অস্ত্রধারী ওই মাঠে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইমনের হাঁটুতে লাগে। অস্ত্রধারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা আহত ইমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কেএমপি'র উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ তাজুল ইসলাম জানান, 'মুজাহিদপাড়ার ফাঁকা মাঠে ইমনসহ আরও দু'জন যুবক অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছিল। নিজের গুলিতে আহত হয় ওই যুবক। তার বাম পায়ের হাঁটুর নিচে গুলি বিদ্ধ হয়। সাথে থাকা দু'যুবক তাকে ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে। 

আহত ইমনের পায়ের গুলি বের করার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। সুস্থ হলে আমরা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো।'

ভোরের আকাশ/ র.ই

 

যুবকমোহাম্মদ তাজুল ইসলাম

শেয়ার করুন: