শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী বিএনপি'র বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সারাদেশে নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিএনপির নেতা সালাহউদ্দিন সরকারের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকালে বিএনপি নেতা সালাহউদ্দিন সরকারের বাসভবন থেকে  বিক্ষোভ মিছিলটি বের হয়ে টঙ্গীর কলেজ গেট ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগআলী গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, গাজীপুর মহানগর শ্রমিকদের সদস্য সচিব মোমেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মুহাম্মদ আলেক, বিএনপি নেতা সফি খান,জসিম দেওয়ান, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আলী, যুবদল নেতা সৌমিক সরকার, সাবেক বিএনপি নেতা বি.এম শামীম, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি নির্দিষ্ট মহল স্বাধীনতা-পরবর্তী সময় থেকেই দেশ ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে। এখনো দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যদি দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকে, তাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যাবসায়ী ও খুলনায় যুবদল নেতাকে নৃশংসভাবে হত্যা এবং চাঁদপুরে ইমামের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

ভোরের আকাশ/এসএইচ

টঙ্গীবিক্ষোভ মিছিলবিএনপি

শেয়ার করুন: