শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবচরে গরু ব্যবসায়ীদের ওপর হামলা, গ্রেফতার ৩

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ৬:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাদারীপুরের শিবচরে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। ঘটনার মাত্র কয়েক দিনের মধ্যেই ঢাকার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে শিবচর থানায় সংবাদ সম্মেলনে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—ঢাকার ডেমরার দিপন মল্লিক (৫৩), শিবচরের বন্দরখোলা ইউনিয়নের হাসান মোল্লা (৪৬) এবং কুমিল্লার চান্দিনার টগর প্রধান (৩৪)।

এএসপি সালাহ উদ্দিন কাদের জানান, গত ১৯ নভেম্বর ভোরে বন্দরখোলা চৌরাস্তা সংযোগ সড়কে গরু ব্যবসায়ী রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ানকে কুপিয়ে গুরুতর আহত করে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় সশস্ত্র ডাকাতদল। ঘটনার পরপরই একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ঢাকায় একাধিক স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, ঘটনার সময় ব্যবহৃত প্রাইভেটকারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা গেছে—তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, শিবচরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা কঠোরভাবে বজায় থাকবে।

ভোরের আকাশ/জাআ

শিবচরমাদারীপুরগ্রেফতার

শেয়ার করুন: