শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

নড়াইলে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৬, ১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নড়াইল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার (১৩ মে)  বিকেলে জেলা শহরে আনন্দ মিছিল বের হয়। পরে নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

নড়াইল জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনাল এলাকায় গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্য সচিব মামুন গাজী ও সদ্য বিদায়ী জেলা ছাত্রদলের সভাপতি মো. ফরিদ হোসেন বিশ্বাস।

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমানসহ জেলা ও উপজেলা শাখা ছাত্রদল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে রাত ৮টার দিকে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনিসহ অন্যান্য নেতৃবৃন্দ নড়াইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১২ মে) রাতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নড়াইল জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন

নিরপেক্ষ নিয়োগে বদ্ধপরিকর পিরোজপুর জেলা পুলিশ

নতুন জেলা কমিটিতে খন্দকার মাহমুদুল হাসান সনিকে আহ্বায়ক এবং মামুন গাজীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সৈয়দ রোবায়েত খোরশেদ শাথীলকে এবং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন রাকিবুজ্জামান পাপ্পু।

নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, ছাত্ররাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে হলে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো মাদকসেবী, সস্ত্রাস কিংবা চাঁদাবাজদের স্থান ছাত্রদলে হবে না। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার টেবিলে নিয়মিত বসার আহ্বান জানিয়ে বলেন, মেধা বিকাশে পড়ালেখার কোনো বিকল্প নেই। অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণের ঘোষনা দিয়ে তিনি বলেন,আমাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করবো।

ভোরের আকাশ/ইউএম

আনন্দ শোভাযাত্রা

শেয়ার করুন: