শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেরপুরে শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া আজিজুর রহমান পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক মো. মতিউর রহমানের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাদের দাবি, বিদ্যালয়ের কমিটি গঠনের প্রস্তুতিকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ তুলেছে।

বক্তারা আরও বলেন, মো. মতিউর রহমান দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার দাবি জানান তারা।

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রস্তুতিমূলক সভা

সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ জহুরুল হক ও মোহাম্মদ শহিদুল আলম, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, সমাজসেবক মোহাম্মদ জাকির কাজীসহ আরও অনেকে।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন ও জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: