চরমোনাই ইউনিয়ন বিএনপি কমিটি বিলুপ্তির দাবি তৃণমূল নেতাদের

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তুলে অবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণার জোর দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার (২৩ অক্টোবর) সদর আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সরোয়ারের বাসভবনে
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এ দাবি জানান।
অনুষ্ঠানে মো. আল-আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
মতবিনিময় সভায় চরমোনাই ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির নানা সমালোচনা করে বক্তারা বলেন, বর্তমান কমিটির নেতাদের বিতর্কিত ও অসঙ্গতিপূর্ণ আচরণের কারণে সাধারণ কর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে।
এভাবে চলতে থাকলে এবং এই কমিটি বহাল রেখে সামনে অগ্রসর হলে চরমোনাই ইউনিয়নে বিএনপির রাজনীতি শূন্যের কোঠায় নেমে আসবে। দলীয় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে হলে দ্রুত এই কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা জরুরি।
সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুল আমিন, আহ্বায়ক, বরিশাল সদর উপজেলা বিএনপি আলহাজ্ব নাসির উদ্দিন হাওলাদার, সদস্য, বরিশাল সদর উপজেলা বিএনপি
আতিকুর রহমান পান্নু, সদস্য, বরিশাল সদর উপজেলা বিএনপি
ইয়াসিন সিকদার চুন্নু, সদস্য, বরিশাল সদর উপজেলা বিএনপি
আল-আমিন, নেতা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
ছাড়া সভায় চরমোনাই ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ইউএম