শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এতে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের জামুর্কি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

অবরোধ কর্মসূচিতে অংশ নেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল, নাটিয়াপাড়া, সেহড়াতৈল, ইসলামপুর ও পড়াইখালি এলাকার বাসিন্দারা। এছাড়া মির্জাপুর উপজেলার মহেরা, জামুর্কী ও পাকুল্লা এলাকার বিদ্যুৎ বিভ্রাট ও অতিরিক্ত লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা জানায়, দীর্ঘদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও অসহনীয় লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কার্যকর কোনো সমাধান না পাওয়ায় মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন তারা।

জানা গেছে, অবরোধকালে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। তাদের আশ্বাসের পর প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

নতুন পে-স্কেলে বাড়তে পারে যেসব সুবিধা

নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার এসআই পীযূজ দে সজিব বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি। বিক্ষোভকারীরা ৭ দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়।

ভোরের আকাশ/এনএস

অবরোধতীব্র লোডশেডিংঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

শেয়ার করুন: