শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভায় জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শীর্ষ নেতারাও অংশ নেবেন।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমির আবু জার গিফারী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে এই জনসভার আয়োজন করা হয়েছে। এই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, "আমিরে জামায়াত এই জনপদের সমস্যা ও সাধারণ মানুষের দাবি সম্পর্কে অবগত। তাঁর বক্তব্যে জেলাবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।"

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী ড. মাও. কেরামত আলী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ড. মু. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। জনসভা সফল করতে তারা প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
 

ভোরের আকাশ/আ.র

নির্বাচন

শেয়ার করুন: