শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে জেলের মৃত্যু: হামলা-ভাঙচুরের ঘটনায় বন বিভাগের মামলা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৬, ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনে জেলের মৃত্যু: হামলা-ভাঙচুরের ঘটনায় বন বিভাগের মামলা
সুন্দরবনে জেলের মৃত্যু: হামলা-ভাঙচুরের ঘটনায় বন বিভাগের মামলা

সুন্দরবন এলাকায় জেলের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার জেরে বন বিভাগের স্থাপনায় হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছে বনবিভাগ। মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০–৩৫০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বন বিভাগের পক্ষ থেকে শ্যামনগর থানা-এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার মো. ফজলুল হক।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ মে সকালে সুন্দরবনের পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা অভয়ারণ্য এলাকায় টহলরত স্মার্ট টিমের সঙ্গে জেলেদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন জেলে আমিনুর রহমান (৪৫)। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের বাসিন্দা ছিলেন।

ঘটনার পর নিহতের লাশ নিয়ে শতাধিক মানুষ বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন এলাকায় জড়ো হন। মামলায় অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, ভিডিও ও লাইভের মাধ্যমে লোকজনকে জড়ো হতে উসকানি দেওয়া হয়। পরে সংঘবদ্ধ জনতা বন বিভাগের রেভিনিউ স্টেশন ও রেঞ্জ কার্যালয়ে হামলা চালায়।

বন বিভাগের দাবি, হামলাকারীরা অফিসের মূল ফটক, সিসি ক্যামেরা, কোলাপসিবল গেট, গ্রিল, থাই গ্লাস, এসি ও সরকারি আসবাবপত্র ভাঙচুর করে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট ও সরকারি মালামাল লুট করা হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

সিরাজগঞ্জে বাসচাপায় সিএনজির ৪ যাত্রী নিহত

এ ঘটনায় কয়েকজন বনকর্মকর্তা ও কর্মচারী আহত হয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানিয়েছেন, মামলাটি রেকর্ড করা হয়েছে এবং আদালতে কাগজপত্র পাঠানোর প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/এসএইচ

সুন্দরবন

শেয়ার করুন: