শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেরপুরে আধুনিক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের দাবি সংসদে

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শেরপুর সদরে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে শেরপুরের বিচারিক কার্যক্রমের জন্য আধুনিক ও স্থায়ী আদালত ভবন নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন তিনি।

দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ও স্থায়ী অবকাঠামোর অভাবে শেরপুরের আদালতে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে পুরোনো ও সীমিত অবকাঠামোর কারণে বিচারিক কার্যক্রম পরিচালনা এবং বিচারপ্রার্থীদের সেবা প্রদানে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

সংসদে উত্থাপিত প্রস্তাবে শেরপুর সদরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের ভবন নির্মিত হলে বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি বিচারক, আইনজীবী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীদের কর্মপরিবেশের উন্নয়ন ঘটবে এবং বিচারপ্রার্থীদের সেবা গ্রহণও সহজ হবে।

শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, শেরপুরে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ সময়ের গুরুত্বপূর্ণ দাবি। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত অবকাঠামোর অভাবে বিচারক, আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আধুনিক আদালত ভবন নির্মিত হলে বিচারিক কার্যক্রমের পরিবেশ উন্নত হবে এবং বিচারপ্রার্থীদের সেবা আরও সহজ ও গতিশীল হবে।

আরও পড়ুন

৪ খুনের আসামীদের পক্ষে আইনী সহায়তা না দেবার ঘোষনা রংপুরের আইনজীবিদের

তিনি আরও বলেন, জাতীয় সংসদে শেরপুরের মহিলা সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বিষয়টি উত্থাপন করায় আমরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে শেরপুরবাসীর দীর্ঘদিনের এই যৌক্তিক দাবি বাস্তবায়নে এগিয়ে আসবে।

শেরপুরবাসীর দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, আধুনিক আদালত ভবন নির্মিত হলে জেলার বিচারব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগও অনেকটা কমবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: