শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পানির সংকট নিরসনের দাবিতে বন্দরে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৬, ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে পানির সংকট নিরসন, নতুন পানির পাম্প স্থাপন এবং বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টায় বন্দর প্রেসক্লাবের সামনে সামাজিক সংগঠন ‘অবিচল রাজবাড়ী’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অবিচল রাজবাড়ীর সভাপতি ইকবাল হোসেন রতনের সভাপতিত্বে এবং তরুণ সমাজকর্মী আসিফুজ্জামান দুর্লভের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বন্দরের এইচ এম সেন রোড শ্রমকল্যাণ সংলগ্ন ২২ নম্বর ওয়ার্ডে নাসিকের স্থাপিত পানির পাম্পটি দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে পড়ে আছে। প্রায় ২০ বছর আগে স্থাপিত পাম্পটি একাধিকবার মেরামত করা হলেও স্থায়ীভাবে সচল করা সম্ভব হয়নি।

বক্তারা অভিযোগ করেন, এলাকার পুরোনো ও জরাজীর্ণ পাইপলাইনের কারণে চাহিদার তুলনায় অল্প পরিমাণ পানি সরবরাহ করা হচ্ছে। অনেক সময় সরবরাহ করা পানিতে ময়লা ও দুর্গন্ধ থাকায় তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এতে ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বিপুলসংখ্যক মানুষ বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন।

তারা বলেন, ২০২৩ সাল থেকে এলাকাবাসী পানির সংকটে ভুগছেন। নতুন পানির পাম্প স্থাপনের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে একাধিকবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নিরাপদ পানি পাওয়া মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে বক্তারা দ্রুত এ সংকটের স্থায়ী সমাধানের দাবি জানান।

সমাবেশ থেকে পুরোনো পাম্পটি সচল করার পাশাপাশি দ্রুত নতুন পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া এবং পানির ব্যবস্থাপনা ওয়াসার হাতে হস্তান্তরের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

আরও পড়ুন

সিরাজগঞ্জে শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান ও গাছের চারা বিতরণ

এ সময় অবিচল রাজবাড়ীর সাধারণ সম্পাদক ও আন্দোলনের সমন্বয়ক মো. ইউসুফ আতিক মানিক, সামছুল হাসান, মো. আশরাফউদ্দিন, হাসান, মোজাম্মেল হক, সফিকুল ইসলাম অপু, আসাদ খন্দকার, সারোয়ার হোসেন, জাকির হোসেন, বাকী বিল্লাহ, সফিউজ্জামান সেন্টু, এনামুল, সুজন, মাসুদ, উজ্জ্বলসহ সংগঠনের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/রই 


 

মো. ইউসুফ আতিক মানিক

শেয়ার করুন: