শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

সিরাজগঞ্জে শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান ও গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জের কামারখন্দে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ৫শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় কামারখন্দ উপজেলা পরিষদ চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর ব্যাক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েসের সৌজন্যে কামারখন্দ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। 

সংগঠনটি উপজেলা শাখার সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। 

প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর ব্যাক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস। এসময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

এসময় রুমানা মাহমুদ বলেন, শিশুদের যতটুকু সম্ভব ডিভাইজ থেকে দূরে রাখতে হবে। ব্যবহার করলেও ভালো কিছুতে ব্যবহার করতে হবে। এছাড়াও ছোটবেলা থেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে।

আব্দুল্লাহ আল কায়েস বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্যের একপর্যায়ে বলেন, এই কামারখন্দকে সর্বোচ্চ নিরাপদ করা হবে। একজন মেয়ে যেন রাত ৯টাতেও নিরাপদে ও নির্বিঘ্নে কোচিংয়ে যেতে পারে সেটা নিশ্চিত করার জন্য রক্ত দিতে হলেও দিব। 

ভোরের আকাশ/রই 

আব্দুল্লাহ আল কায়েস

শেয়ার করুন: