শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে কোস্টগার্ডের অভিযানে ৪৯১টি হাঙ্গর জব্দ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪৯১টি হাঙ্গর জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট জেলেদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পিরোজপুরের পারেরহাট বন্দর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি মৎস্য ট্রলার থেকে সংরক্ষিত এসব হাঙ্গর জব্দ করে। ট্রলারটিতে থাকা ৯ জন জেলেকে জিজ্ঞাসাবাদে জানায়, তারা বঙ্গোপসাগর থেকে হাঙ্গরগুলো সংগ্রহ করে ট্রলারে নিয়ে এসেছেন।

অভিযান শেষে কোস্টগার্ড সদস্যরা ট্রলারসহ আটক জেলেদের ভান্ডারিয়ায় নিয়ে আসেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২-এর ৩৪(খ) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ পরিশোধ শেষে তাদের মুক্তি দেওয়া হয়।

উপজেলা বন কর্মকর্তা মো. শফিউর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বন বিভাগের পক্ষ থেকে অভিযানে উপস্থিত থাকা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত হাঙ্গরগুলো সংশ্লিষ্টদের উপস্থিতিতে পুড়িয়ে মাটিচাপা দেওয়া হয়।

কোস্টগার্ড ও বন বিভাগ সূত্র জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ ও অবৈধ শিকার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

পিরোজপুরকোস্টগার্ড

শেয়ার করুন: