শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে নাশকতার প্রতিবাদে ড্যাবের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে নাশকতার প্রতিবাদে ড্যাবের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
গাজীপুরে নাশকতার প্রতিবাদে ড্যাবের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীদের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব),  গাজীপুর জেলা শাখা। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন ড্যাব নেতৃবৃন্দ।

গোপালগঞ্জে হাসপাতালে ও টুংগীপাড়া থানায় অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডা. জোবায়দা সুলতানা, প্রধান বক্তা ছিলেন একই হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ কামরুল ইসলাম কামাল। ড্যাব গাজীপুরের আহবায়ক  ডা. আলী আকবর  পলানের সভাপতিত্বে এবং ড্যাব নেতা আর পি ডা. কামরুল করিমের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, ড্যাব গাজীপুরের সদস্য সচিব ডা. খলিলুর রহমান, ডা. এবিএম সিদ্দিক, ডা. ইউনুস আলী, ডা. শাহজাহান সিরাজ, ডা. এনামুল হক,  ডা. মাহবুব হাসান পলাশ, ডা. শরিফুল ইসলাম, সিনিয়র নার্স নাজমা বেগম, সাইফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

মুকসুদপুরের জলিরপাড়ে মসজিদে চুরি, আইপিএস ও ব্যাটারি নিয়ে গেলো চোরেরা

ড্যাবের নেতৃবৃন্দ বলেন, হাসপাতাল মানুষের জীবন বাঁচানোর শেষ  আশ্রয়স্থল। অসুস্থ ও অসহায় মানুষ সুস্থ হওয়ার সেবা নিতে হাসপাতালে ছুটে আসেন। অথচ সেই হাসপাতালে অগ্নিসংযোগ করে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জঘন্যতম ও অমানবিক কাজ করেছেন। কোন বিবেকবান মানুষের পক্ষে এমন বর্বরতা  মেনে নেয়া যায়না। আমরা এ নিকৃষ্ট   কাজের তীব্র প্রতিবাদ জানাই এবং আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করে স্হায়ীভাবে নিষিদ্ধের দাবি জানাই। 

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: