শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আড়াইহাজারে খাল খননে জলাবদ্ধতা নিরসন, এলাকাবাসীর স্বস্তি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় উত্তরখাল ভরাট হয়ে কোটি কোটি টাকার ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক আসাদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে খাল খনন কার্যক্রম শুরু করা হয়।

প্রায় ৫০০ মিটার খাল খননের মাধ্যমে আড়াইহাজার বাজার এলাকার ড্রেনেজ লাইন উত্তরখালের সঙ্গে,  এছাড়া সরকারি সফর আলী কলেজের সামনে থেকে উত্তরখালের সংযোগস্থলও পুনরুদ্ধার করা হয়েছে। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হয়ে পানি চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন

সিরাজগঞ্জে ফসলি জমিতে নদী পূর্ণখনন বন্ধের দাবিতে মানববন্ধন

স্থানীয়রা জানান, খালটি ভরাট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে ড্রেনের পানি নিষ্কাশন বন্ধ ছিল, ড্রেনের ভিতর জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ছিল। খাল খননের ফলে এখন পরিস্থিতির উন্নতি হয়েছে এবং স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।

এ উদ্যোগে আড়াইহাজার পৌর এলাকার ব্যবসায়ী ও সাধারণ জনগণ উপকৃত হয়েছেন। এজন্য এলাকাবাসী উপজেলা ও পৌর প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভোরের আকাশ/আ.র

খাল খননে জলাবদ্ধতা নিরসন

শেয়ার করুন: