শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

ঢাল-সড়কি হাতে গোপালগঞ্জ সীমান্তে বিএনপির অবস্থান, বিক্ষোভ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদ ও তা প্রতিরোধের ঘোষণা দিয়ে ঢাল, সড়কি ও রামদাসহ দেশীয় অস্ত্র হাতে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নিয়েছেন ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার সকাল থেকে গোপালগঞ্জ-মুকসুদপুর সীমান্তবর্তী চণ্ডীবর্দী বাসস্ট্যান্ডসহ মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ঢাল, সড়কি ও রামদা দেখা যায়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তাঁরা চণ্ডীবর্দী বাসস্ট্যান্ড ও নগরকান্দার জয় বাংলা মোড় এলাকায় অবস্থান নেন। আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম রিংকুর নেতৃত্বে তাঁরা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। নানা প্রতিকূলতা ও বাধা উপেক্ষা করে রাজপথে আন্দোলন চালিয়ে গেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তাঁরা।

নেতাকর্মীরা আরও বলেন, লকডাউনের নামে দেশে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তাঁরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো অপতৎপরতা প্রতিরোধে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তাঁরা বলেন, শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনায় রাজপথে থেকে এ কর্মসূচি পালন করছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি রোধে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ। লকডাউনকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

আরও পড়ুন

মতলবে আবারও বিএনপি কার্যালয়ে আগুন, নভেম্বরের তিন ঘটনায় উদ্বেগ

এদিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘সালথায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে রয়েছেন।’

দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরছেন সালথা ও নগরকান্দা উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: