শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনার দাকোপ উপজেলার পানখালী এসডিজি গ্রামের উদ্বোধন

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১০ আগষ্ট) ঢাকা চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র থেকে জুমে সংযুক্ত হয়ে খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পানখালী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) গ্রামের উদ্বোধন করেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার, জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) Carol Flore-Smereczniak, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল।

আরও পড়ুন

মির্জাপুর ক্যাডেট কলেজে এসএসসিতে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ৫০ শিক্ষার্থী

সোমবার ১০ আগষ্ট দুপুরে খুলনার দাকোপ উপজেলার পানখালী মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রান্তে এসডিজি গ্রামের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক হুরে জান্নাত, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

এসডিজি ভিলেজ ঘোষণার ফলে নির্দিষ্ট গ্রামগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিসি) বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, আধুনিক স্যানিটেশন, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলাসহ সার্বিক আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।

ভোরের আকাশ/রই 

মমতাজ বেগম

শেয়ার করুন: