শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

মির্জাপুর ক্যাডেট কলেজে এসএসসিতে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ৫০ শিক্ষার্থী

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ৮:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত সবুজ ছায়াঘেরা ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজে এসএসসিতে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সাফল্যের এক দীপ্তময় অধ্যায় সূচনা করেছে।

২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির ৬০তম ব্যাচের ক্যাডেটরা এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ ৫১ জনের মধ্যে ৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ফলাফল প্রকাশের পর মির্জাপুর ক্যাডেট কলেজ কর্তৃক সূত্রে জানা যায়, ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় ৬০তম ব্যাচের মোট ৫১ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৫০ জন ক্যাডেট জিপিএ-৫ অর্জনের মাধ্যমে সাফল্যকে শতভাগের কাছাকাছি নিয়ে গেছে।

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি মূলত দেশকে দক্ষ, দেশপ্রেমিক ও নেতৃত্বদানের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার মহান উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্যাডেট কলেজটি একের পর এক সফলতার অধ্যায় রচনা করে চলেছে। সুশৃঙ্খল পরিবেশ, একাগ্রতা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রতি বছরই জাতীয় পর্যায়েও দারুণভাবে সাফল্য অর্জন করে আসছে মির্জাপুর ক্যাডেট কলেজ।

কলেজের এই কৃতিত্বপূর্ণ অর্জনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ জানান, এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একাগ্র অধ্যবসায় ও নিষ্ঠা, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকগণের প্রেরণা ও সহযোগিতা। সর্বোপরি মহান আল্লাহর অশেষ রহমতে এই সাফল্য সম্ভব হয়েছে।

আরও পড়ুন

সুন্দরবন অভয়ারণ্যে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, গুরুতর আহত ১

কলেজের অধ্যক্ষ এই কৃতিত্বের জন্য সংশ্লিষ্ট সকল ক্যাডেট, শিক্ষক ও অভিভাবককে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জনের ধারাবাহিকতা ভবিষ্যতেও ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/রই 


 

অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ

শেয়ার করুন: