শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে লাইনচ্যুত কোচ উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত কোচ উদ্ধার করা হয়েছে। এর ফলে সোয়া ৩ ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে এ তথ্য জানান জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মাহমুদুল হাসান।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে একটি কোচ লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেলপথে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। 

পরে বিকল্প ইঞ্জিনে লাইনচ্যুত কোচটি সরিয়ে নেওয়া হয়। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত কোচ উদ্ধার করলে সোয়া তিন ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। এতে কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি দেওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ভোরের আকাশ/এসএইচ

গাজীপুরট্রেন চলাচল

শেয়ার করুন: