শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেনী সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ফেনী সদর মডেল থানার বার্ষিক পরিদর্শন করেছেন ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

রোববার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে তিনি থানায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান। পরে পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

পুলিশ সুপার পরিদর্শনকালে থানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দাপ্তরিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি থানায় রক্ষিত বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার পর্যালোচনা করেন এবং কর্মরত অফিসার ও ফোর্সদের দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এছাড়া তিনি থানা কম্পাউন্ডের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান থানা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। তাঁর এ পরিদর্শন থানা প্রশাসনের কার্যক্রমে গতি ও শৃঙ্খলা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

ফেনীপুলিশ সুপার

শেয়ার করুন: