শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নেত্রকোনায় বোরো ধান উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় “নেত্রকোনা জেলায় বোরো ধান উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি হলরুমে সোমবার দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ ড. চন্দন কুমার মহাপাত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তৌফিক আহমদ খান। 
বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক মো. মোস্তফা কামাল।

এ সময় তিনি ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ বিষয়ে ভিডিও উপস্থাপনের মাধ্যমে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন।

কর্মশালায় অন্যদের মাঝে বক্তব্য দেন- উপপরিচালক (বীজ উৎপাদন) কৃষিবিদ মো. শহীদুল ইসলাম, সরেজমিন গবেষণা বিনা ও বারি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নার্গিস সুলতানা, বারটানের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলতাব- উন- নাহার, নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) মো. রাকিবুল ইসলাম প্রমূখ।

কর্মশালায় জেলার ১০ উপজেলার কৃষক, উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষির সাথে সম্পৃক্তজন অংশগ্রহণ করেন।

দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের এলাকায় কৃষি বিষয়ে মাঠ পর্যায়ে সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন।

ভোরের আকাশ/নি. ব

কর্মশালা

শেয়ার করুন: