জালকুড়িতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় মো.মজিবুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে এ দুর্ঘটনার ঘটনাটি ঘটে। পুলিশ রাত ২টার সময় নিহতের লাশ উদ্ধার করে।
নিহত মো. মজিবুর রহমান নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকার আ: রাজ্জাক ও জহুরা বেগমের ছেলে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ডের জালকুঁড়ি বাসস্ট্যান্ডের ওভারপাসের দক্ষিণে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের সাইনবোর্ডগামী সড়কে মো. মজিবুর রহমান নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল তৈরী করে। পরে পিবিআই পুলিশ নিহতের পরিচয় সনাক্ত করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো. সালেকুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/রই