শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বাদ জোহর পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও জেলার সকল মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.আশরাফুল আলম খান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভুঁইয়া জনি, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল কবির, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির প্রমুখ।

পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে জেলার শহীদ ও আহতদের পরিবার এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের হোসেন।

জেলা প্রশাসক মো.আশরাফুল আলম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের আত্মত্যাগের বিনিময় আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।  আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি।  আমরা তাদের এবং তাদের পরিবারের সম্মান সমুন্নত রাখার জন্য সব সময় চেষ্টা করে যাব।

ভোরের আকাশ/জাআ

জুলাই গণঅভ্যুত্থানপিরোজপুর

শেয়ার করুন: