শিরোনাম
আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমানঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনাবহুল আলোচিত রায়হান হত্যা, এসআই আকবরের মৃত্যুদণ্ডবাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতিরতাহসিফের নিখোঁজ হওয়ার রাতের বর্ণনা দিলেন দ্বীপআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমানঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনাবহুল আলোচিত রায়হান হত্যা, এসআই আকবরের মৃত্যুদণ্ডবাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতিরতাহসিফের নিখোঁজ হওয়ার রাতের বর্ণনা দিলেন দ্বীপ

ফেনীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ৮:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

​মঙ্গলবার (১৮ আগস্ট) শহরের 'ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে' ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

​আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, ছাগলনাইয়া উপজেলা সভাপতি জাফর আহমেদ মজুমদার, সদর উপজেলা সদস্য সচিব বেলাল হোসেন, জেলা সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ প্রমুখ। 

​এ সময় ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুবায়ের হোসেন, দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুজিবুর রহমান ও সদস্য সচিব ইকবাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে শহরের মহিপাল, শহীদ মিনার প্রাঙ্গণ, ফেনী প্রেসক্লাব সংলগ্ন এলাকা, ফেনী সরকারি কলেজ গেট এবং ফেনী সদর হাসপাতাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় এক হাজার জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ১, আহত ১০

শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। 

ভোরের আকাশ/রই


 

কফিল উদ্দিন মামুন

শেয়ার করুন: