শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পিরোজপুরে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার মিরূখালি ইউনিয়নের খয়ের ঘটিচোড়া গ্রামে নিজ বাড়ি থেকে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মোঃ দুলাল সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।


বিষয়টি মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রবিউল ইসলাম আজ দুপুরে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুলাল সরদার মঠবাড়িয়া উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান পরিচালনা করে ডাকাত সরদার দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশিকালে তার হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে একটি ম্যাগাজিন ব্যতীত পিস্তল এবং ৬টি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়।

আরও পড়ুন

ভারতের সঙ্গে যোগাযোগ চলছে, শেখ হাসিনাকে ফেরত পাঠালেই গ্রেপ্তার: শামা ওবায়েদ

গ্রেপ্তারকৃত দুলাল মিয়ার বিরুদ্ধে ঝালকাঠি জেলায় স্বর্ণের দোকানে ডাকাতির মামলাসহ  একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, দুলাল মিয়া আন্তজেলা ডাকার দলের সর্দার। গতকাল রাতে তাকে গ্রেফতারের পরে তার কাছ থেকে অস্ত্র এবং ককটেল উদ্ধার দরকার হয়। তার নামে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। অস্ত্র ও ককটেল উদ্ধারের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: